প্রজন্ম চত্বর সরকারের সৃষ্টি: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, নিজেদের ব্যর্থতা, দুর্নীতি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি ধামাচাপা দিতে সরকারই শাহবাগের প্রজন্ম চত্বর সৃষ্টি করেছে। মানবতাবিরোধীদের বিচারের নামে আগামী নির্বাচনেও রাজনীতি করতে সরকার এখন জেলা-উপজেলায়ও এ রকম চত্বর বানাতে চাইছে। আজ বিকেলে নয়াপল্টনে জাসাস আয়োজিত এক আলোচনা সভায় মোশাররফ এ দাবি করেন। তিনি খালেদা জিয়ার চিকিত্সা নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিবাদ জানান। মোশাররফ বলেন, বিএনপি জনগণ ছাড়া কারও অনুগ্রহে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কোন দেশের মুখাপেক্ষী, তা এ দেশের মানুষ জানে। তারা প্রতিবেশী একটি দেশ থেকে বস্তা বস্তা টাকা এনে নির্বাচন করে ক্ষমতায় এসেছে।জাসাসের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী মনির খান প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।