প্রটেক্টিং বাংলাদেশ ফ্রম ন্যাচারাল ডিজাস্টারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. এ এম চৌধুরীবর্তমানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন ইত্যাদি মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যত্, সম্ভাবনা ও উন্নয়ন বর্তমানে বিবিধ সমস্যার সম্মুখীন। আর তাই প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবিলায় পন্থা ও সফলতার ওপর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপকভাবে নির্ভর করছে। বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগ এবং উন্নয়ন নিয়েই ড. এ এম চৌধুরী রচিত গবেষণাগ্রন্থ প্রটেক্টিং বাংলাদেশ ফ্রম ন্যাচারাল ডিজাস্টারস। ড. এ এম চৌধুরী বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অরগানাইজেশনের (স্পারসো) সাবেক চেয়ারম্যান।বইটিতে মোট ১২টি অধ্যায় রয়েছে—সাইক্লোন, বন্যা, অনাবৃষ্টি, টর্নেডো, সুনামি, জলবায়ু ইত্যাদি বিষয়ের কারণ, ফলাফল, তাত্পর্য, প্রতিকার, প্রতিরোধ, মোকাবিলার নানা পন্থা, অঞ্চল ভেদে দুর্যোগগুলোর প্রভাব ইত্যাদি বিষয়ের ওপর বিশদ আলোচনা রয়েছে।পাশাপাশি দুর্যোগগুলোর কারণে দেশের কৃষি, মত্স্য, নদী-নালা, খাল-বিল ইত্যাদি জলজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদির ক্ষতি নিয়েও লেখক আলোচনা করেছেন। বইয়ের শেষ অধ্যায়ে লেখক স্ব-উদ্ভাবিত একটি তত্ত্ব দিয়েছেন, যার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার বৃদ্ধির হাত থেকে দেশের স্থলভাগ রক্ষা করা সম্ভব। তত্ত্বটির নাম ‘রোজ পেটাল থিওরি’। বইটি প্রকাশ করেছে একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি। মূল্য: ৪০০ টাকা।