প্রণব মুখার্জি আসছেন, ১০০ কোটি টাকার ঋণ চুক্তি ৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নপ্রক্রিয়া পর্যালোচনার জন্য ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৭ আগস্ট সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন। তিনি ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রণব মুখার্জি।জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার প্রথম আলোকে প্রণব মুখার্জির ঢাকা সফরের বিষয় নিশ্চিত করে বলেন, ভারতের অর্থমন্ত্রী কয়েক ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দীপু মনি ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে গত মাসে চিঠি দেন। শেখ হাসিনা-মনমোহন সিংয়ের আলোচনার সিদ্ধান্ত পর্যালোচনা করতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ওই দুই জ্যেষ্ঠ মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা দীর্ঘসূত্রতার কারণে দুই পক্ষের আলোচনা কিছুটা স্তিমিত হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় মন্ত্রীদের সফরের আমন্ত্রণ জানানো হয়।খসড়া সফরসূচি অনুযায়ী, কলকাতা থেকে দিনের প্রথম ভাগে বিশেষ বিমানে ঢাকায় আসবেন প্রণব মুখার্জি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলবেন তিনি। বিকেলে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রণব মুখার্জি।ভারতীয় অর্থমন্ত্রীর এই সফরের সময় ঋণসহায়তা চুক্তি, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনার সিদ্ধান্ত ত্বরান্বিত করার বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।ঋণসহায়তা চুক্তি: ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে যে খসড়া পাঠানো হয়েছিল, তাতে কিছু ছোটখাটো সংশোধন করা হয়েছে।সড়ক অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের সংস্কার, বাস কেনা ও নদী খননকাজে ওই টাকা ব্যবহারের কথা আছে।যোগাযোগ ও পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের দেওয়া টাকা ব্যবহারের জন্য ১৪টি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে আছে নদী খননযন্ত্র কেনা, আশুগঞ্জ নৌবন্দরের সংস্কার, রেলের জন্য ইঞ্জিন ও বগি কেনা, বিআরটিসির জন্য ৩৫০টি বাস কেনা, রামগড়ের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সীমান্তবর্তী শহরের মধ্যে সড়ক নির্মাণ।জানতে চাইলে ইআরডির সচিব বলেন, ঋণসহায়তা চুক্তি সইয়ের পর যেসব প্রকল্পে টাকা দেওয়া হবে, তার জন্য আলাদা করে চুক্তি সই হবে।ভারতের ঋণসহায়তা চুক্তির জন্য সুদ ধরা হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ। ওই ঋণের জন্য কমিটমেন্ট ফি (সুদের পাশাপাশি ঋণের জন্য দেওয়া বাড়তি অর্থ) ধরা হয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ। ভারতের দেওয়া এই ঋণ নেওয়ার ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।