প্রণব মুখার্জি ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ শনিবার রাতে ঢাকায় এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের অর্থমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রণব ঢাকায় এসেছেন।কাল রোববার দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। আলোচনায় তিস্তা চুক্তি সই ও সীমান্ত প্রোটোকল বাস্তবায়নসহ দুই প্রতিবেশীর অমীমাংসিত বিষয়গুলোর বাস্তবায়ন বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এসব আলোচনায় দুই দেশের সম্পর্ককে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়গুলো স্থান পাবে বলে জানা গেছে।