প্রণবকে শেখ হাসিনার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি তাঁর দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতারই স্বীকৃতি। খবর বাসসের। আজ রোববার ভারতের রাষ্ট্রপতিকে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই প্রথমবারের মতো একজন বাঙালি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত উত্ফুল্ল।’শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন, প্রণব মুখার্জির ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সে দেশের জনগণের রাজনৈতিক বিশ্বাস ও আস্থারই বহিঃপ্রকাশ।প্রধানমন্ত্রী নবনির্বাচিত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করেন এবং বন্ধুপ্রতিম ভারতীয় জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।