প্রণবের মনোনয়ন নিয়ে সাংমার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখার্জির প্রেসিডেন্ট পদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করেছেন প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থক প্রার্থী পি এ সাংমা। তিনি অভিযোগ, প্রণব মুখার্জি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান। এটি নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক ধরনের বাধা। কারণ, ওই প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান। এদিকে পি এ সাংমার এই অভিযোগের পরে প্রণব মুখার্জির মনোনয়নপত্র যাচাই-বাছাই এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। রাজ্যসভার রিটার্নিং কর্মকর্তা প্রণব মুখার্জিকে এই অভিযোগের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী পবন কুমার বানসাল জানান, গত ২০ জুন প্রণব মুখার্জি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তাই এ অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রণব মুখার্জি প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই পদত্যাগ করেন বলে তিনি জানান। এদিকে মজার বিষয় হলো জনতা পার্টির প্রধান সুব্রামনিয়ান স্বামী ভবিষ্যদ্বাণী করেছিলেন, প্রণব মুখার্জির মনোনয়ন বাতিল হবে।