প্রণবের সঙ্গে এরশাদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে এ বৈঠক হয়।এরশাদ আজ সন্ধ্যায় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাত্ করবেন।এইচ এম এরশাদ ১৪ আগস্ট ভারত সফরে যান। কাল শনিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।