প্রতারণা মামলায় সাংবাদিক মাহাথির ও স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ধাপ বিপণন প্রতিষ্ঠান (এমএলএম) গ্লোবাল মানি সুইম করপোরেশনের পরিচালক ও সাংবাদিক মাহাথির ফারুকী খান এবং তাঁর স্ত্রী সিনথিয়া আলমগীরকে প্রতারণার একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।মাহাথির ফারুকী খান বেসরকারি একুশে টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ প্রতিবেদক। তিনি এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক তা নাকচ করে দেন।এরপর মাহাথির ফারুকী খান জামিনের আবেদনটি পুনর্বিবেচনার আবেদন করলে আদালত তা-ও নাকচ করেন।অভিযোগ রয়েছে, মাহাথির ফারুকী খান গ্লোবাল মানি সুইম করপোরেশন নামের একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের প্রলোভন দেখানো হয় যে, নির্দিষ্ট হারে ছয় কিস্তিতে মাসিক বিনিয়োগের পর দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে। এভাবে প্রতি গ্রাহকের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে প্রায় সাত কোটি টাকা আত্মসাত্ করেন এই দম্পতি। এই অভিযোগে গত ১৩ জুন মঞ্জুরুল ইসলাম নামের এক গ্রাহক কলাবাগান থানায় একটি মামলা করেন।