প্রতারণার অভিযোগে এক কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার এক কৃষি কর্মকর্তাকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে বাগমারা থানার পুলিশ। ওই কর্মকর্তার নাম শেখ মোহাম্মদ আলমগীর (৫৫)।রাজশাহীর উপশহরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।তাঁর বিরুদ্ধে বাগমারা উপজেলার কসবা গ্রামের আবদুল করিম বাদী হয়ে গত বুধবার রাতে বাগমারায় থানায় প্রতারণার অভিযোগে ওই মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, তাঁকে বাজারমূল্যের চেয়ে কম দামে সার দেওয়ার কথা বলে মোহাম্মদ আলমগীর ৭৭ হাজার ৫০০ টাকা নেন। পরে তিনি সার না দিয়ে তালবাহানা শুরু করেন। এ অভিযোগে মামলাটি করা হয়েছে।বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ কবির তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ মোহাম্মদ আলমগীরকে আদালতে পাঠানো হবে।