প্রতারণার কৌশল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার নাগরিক লি। নিজের মুঠোফোন চুলোর আগুনে নষ্ট করে পরে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। তিনি অভিযোগ করেন, চার্জ দেওয়ার সময় মুঠোফোনটি বিস্ফোরিত হয়। ক্ষতিপূরণ আদায়ে সিউলে ফোন কোম্পানির প্রধান কার্যালয় এবং ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে তিনি একাই প্রতিবাদ করেন। একপর্যায়ে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে চার হাজার মার্কিন ডলার পেয়েও যান। পরে প্রতিষ্ঠানটি আদালতের আশ্রয় নেয়। আদালতে লির প্রতারণার বিষয়টি প্রমাণিত হয়। গত শুক্রবার লিকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এএফপি