প্রতি থানায় পিকআপ-মোটরসাইকেল দিতে খরচ ৪৮৭ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ৪৮৭ কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি থানায় দুটি পিকআপ ভ্যান এবং দুটি মোটরসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্গম চরাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষায় সংশ্লিষ্ট থানাগুলোকে ২০টি স্পিডবোটও দেওয়া হবে। এ ছাড়া সরকার জাপানের অর্থায়নে ঢাকায় ডিএনএ ল্যাব প্রতিষ্ঠারও সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।