প্রতি মিনিটে আয় ৭১০৪০ পাউন্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালে ক্যারিবীয় অবকাশযাপন কেন্দ্র সেন্ট বার্টসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পাঁচটি গান গেয়ে ব্রিটিশ মুদ্রায় সাড়ে ১২ লাখ পাউন্ড পেয়েছিলেন সংগীত তারকা বিয়ন্স নোয়েলস। এতে মঞ্চে থাকাকালে প্রতি মিনিটের জন্য তাঁর আয় গিয়ে দাঁড়ায় ৭১ হাজার ৪০ পাউন্ড। বিশ্বে সমসাময়িক সংগীতশিল্পীদের প্রতি মিনিটে আয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। ফিমেলফার্স্ট সাময়িকী সূত্রে এ কথা জানা যায়। এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন মারায়া ক্যারি। ওই ক্যারিবীয় দ্বীপে এ ধরনের আরেকটি অনুষ্ঠানে গান গেয়ে তিনি পেয়েছিলেন ছয় লাখ ৩০ হাজার পাউন্ড। স্ক্রিন।