প্রতিক্রিয়া
আমাদের আবিদাদেশে যখন আমরা একের পর এক দুঃসংবাদ পাই, বিদেশে আমাদের ভাবমূর্তি দুর্নীতির কারণে ভূলুণ্ঠিত হয় আর তখন বিদেশের মাটিতে আমাদের মেয়ে যখন সবাইকে পেছনে ফেলে নিজের যোগ্যতা প্রমাণ করে তখন গর্ব অনুভব করি। ৭ নভেম্বর নারীমঞ্চে আবিদাকে নিয়ে লেখাটি পড়লাম।গত ৯ সেপ্টেম্বর কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে এসটি জোনস শহরে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের (আইএডব্লিউপি) ৫০তম বার্ষিক সম্মেলন। এ বছর এই বার্ষিক সম্মেলনে কাজের দক্ষতার বিচারে বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবিদা সুলতানা ‘আইএডব্লিউপি-২০১২ ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যান্ড রিকগনিশন’ পুরস্কার অর্জন করেন। এ পুরস্কারের জন্য সারা বিশ্ব থেকে ২৯ জন নারী পুলিশ সদস্যের আবেদন গ্রহণ করা হয়। ২৯ জনের মধ্যে আবিদা সেরা নির্বাচিত হন। আবিদার এই যোগ্যতা প্রমাণ করায় আবারও নতুন করে আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি এগিয়ে যাওয়ার। জয়তু আবিদা। শাহাবুদ্দিন ডাচ-বাংলা ব্যাংক লি., ঢাকা।আর ঈর্ষা নয়৩১ অক্টোবর নারীমঞ্চে প্রকাশিত ‘শুধু কি দর্শনদারি গুণবিচারী নয়!’ লেখাটিতে চোখ আটকে গেল। অন্যকে ঈর্ষা করার এই মানসিকতা পরিবর্তন করতে হবে। একজনের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে তাকে সহযোগিতা করা যাক বা না যাক অন্তত তাঁর ক্ষতি না করার মানসিকতা আমাদের সমাজের প্রতিটি মানুষের থাকা উচিত। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াতে হলে তাদের হতে হবে একতাবদ্ধ। মনে জায়গা দিতে হবে সহানুভূতি এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার মানসিকতাকে, যা মেয়েদের আরও সফল করে তুলবে।আফিয়া আনজুম পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী