প্রতিক্রিয়া
একজন আইনজীবী নারী ও তাঁর সন্তানযৌতুকের কারণে অত্যাচারিত হচ্ছেন আইনজীবী নারী, জন্মদাতা পিতা অস্বীকার করছেন তাঁর সন্তানকে, সন্তানের ভরণপোষণ চেয়ে মামলা করছেন আদালতে। ৯ অক্টোবর প্রথম আলোর আইন অধিকার পাতায় ‘নিজ সন্তানকে নিয়ে জন্মদাতার অপবাদ’ লেখাটি পড়েছি। আইনজীবী হয়েও তাঁকে দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। সহ্য করতে হচ্ছে স্বামীর অমানুষিক নির্যাতন। নিষ্পেষিত হতে হয়েছে যৌতুকের কশাঘাতে।তিনি যে লড়াই শুরু করেছেন, সেটা থামার জন্য নয়। অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি যে সাহস মনের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আইনজীবী নারী ও তাঁর সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা।শায়লা ইয়াসমিনশিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।খাদিজার দেনমোহরের গল্পগত ২৫ সেপ্টেম্বরের প্রথম আলোর আইন অধিকার পাতায় তানজিম আল ইসলামের লেখা ‘খাদিজার দেনমোহরের গল্প’ লেখাটি পড়ে আমি উপলব্ধি ও বিস্মিত হলাম যে আমাদের দেশের মেয়েরা এখনো কত সরল ও সাদাসিধে। একশ্রেণীর মানুষ বিয়ে নিয়ে জঘন্য বাণিজ্য করছে। এর ভুক্তভোগী হচ্ছেন গ্রামের নিম্নবিত্ত, গরিব ও সহজ-সরল মেয়েরা। সামান্য সুখের আশায় খোঁজখবর না নিয়ে তাঁদের বিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে হাজারো খাদিজা এমন প্রতারণার শিকার হচ্ছেন। এর কি কোনো প্রতিকার নেই? গণসচেতনতা আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতারকদের শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতারণার শিকার মেয়েদের মামলার টাকা নেই। তাই মামলার খরচের বিষয়টি সরকারের দেখভাল করা উচিত।মো. কোরবান আলীশিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ।