প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমারা আর কত সইবে একটি ভুয়া বিয়ে করে হত্যা করেছে তিনটি ভ্রূণকে। যেখানে বিয়ে করা হয় জন্ম রক্ষার্থে, সেখানে আজ ভ্রূণ হত্যা কাল হয়ে দাঁড়িয়েছে। ১৯ জুন ২০১১ প্রথম আলোর আইন অধিকারে প্রকাশিত ‘একটি ভুয়া বিয়ে ও তিনটি ভ্রূণ হত্যা’ খবরটি পড়লাম। মেয়েটি বলেছে, ‘ছেলেটির মিষ্টি আর আবেগী কথায় আমি গইল্যা পড়ি।’ কী নরপিশাচ যে কি না তার মিষ্টি কথা দিয়ে একটি সহজ-সরল মেয়ের জীবন নিয়ে খেলেছে। হত্যা করেছে তিনটি ভ্রূণকে। যারা কি না পৃথিবীতে এসে সীমাকে মা বলে ডাকত। ছেলেটিকে বিশ্বাস করা কি সরল মনের সীমার অপরাধ? এই দুনিয়া ধীরে ধীরে এমন এক রূপ নিচ্ছে, যেখানে নিরীহ আর দুর্বলদের কোনো দাম নেই। তাহলে ওরা কি আজীবন লাঞ্ছনার শিকার হবে? দ্বারে দ্বারে একটু ভালোবাসার ঠাঁই খুঁজতে গিয়ে ওরা শুধু কেবল বঞ্চনার পাত্র বলেই চিহ্নিত হয়। রাষ্ট্রের কাছে আমার অনুরোধ, দুঃখী সীমা যেন তাঁর স্বামীর ন্যায্য অধিকার ফিরে পায় সেই ব্যবস্থা করুন।ধীমান রুদ্রশিক্ষার্থী,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ।প্রতিবন্ধীরা অবহেলিত১২ জুন প্রকাশিত ‘আইন অধিকার’ পাতায় ‘সামান্য একটি চাকরির জন্য’ শিরোনামের প্রতিবেদনটি পড়ে বেশ হতাশ হয়ে গেলাম। আমরা নিজে মানুষ হয়েও অন্য একজন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন কিংবা বিচার করতে যে বারবার ব্যর্থ হচ্ছি, তার একটি বাস্তব উদাহরণ। যেকোনো মুহূর্তে আমি কিংবা আপনি হয়ে যেতে পারি একজন সুস্থ মানুষ থেকে একজন প্রতিবন্ধী কিংবা অর্ধ প্রতিবন্ধী। প্রতিনিয়ত অসংখ্য লোক দুর্ঘটনা কিংবা রোগব্যাধির কারণে প্রতিবন্ধী বা আংশিক প্রতিবন্ধী হচ্ছেন। আর তার মানে এই নয়, তাঁরা আমাদের গ্রহের একটি বিশেষ বস্তুতে পরিণত হচ্ছেন। একজন প্রার্থী (নাম না জানা) যিনি একবার-দুবার নয়, ১৯ বার বিভিন্ন চাকরির পরীক্ষায়, লিখিত পরীক্ষায় নিজ যোগ্যতা বলে নির্বাচিত হলেও মৌখিক পরীক্ষায় তাঁকে অযোগ্য ঘোষণা করে চাকরিদাতারা ক্ষান্ত হননি বরং তাঁরা তাঁকে অযাচিত পরামর্শ ও অপমান করে মানসিকভাবে দণ্ডিত করেছেন। আর ছেলেটির অযোগ্যতা ছিল, সে কানে কম শোনায় যন্ত্রটি ব্যবহার করত। এটি চাকরি পাওয়ার ক্ষেত্রে অযোগ্যতা কি না তার হিসাবটা হয়তো চাকরিদাতারাই ভালো জানেন। এরশাদ, শিক্ষার্থী,রাজশাহী বিশ্ববিদ্যালয়