প্রতিক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া কি অপরাধ?দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ পাস করেও শুধু দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার জন্য এখন চাকরি মিলছে না নাজিয়া হোসেনের। ১০ জুলাই প্রথম আলোর আইন অধিকার পাতায় প্রকাশিত ‘উচ্চশিক্ষাতেও চাকরি মিলছে না দৃষ্টিপ্রতিবন্ধী নাজিয়ার’ সংবাদটি আমাদের আরও একবার মনে করিয়ে দেয় অবহেলিত দৃষ্টিপ্রতিবন্ধীদের কথা। শত প্রতিকূলতার মধ্যেও সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ডিগ্রি নেওয়া নাজিয়া হোসেন এখন অনেক বেশি অসহায়। করুণা নয়, তিনি তো তাঁর যোগ্যতার সঠিক মূল্যায়ন আশা করতেই পারেন। সেটা কি খুব বেশি ভুল হবে?শায়লা ইয়াসমিন শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়