প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষিকাসেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল, ঢাকা।প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা। এবারই তোমরা প্রথমবারের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেবে। এ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই জুনিয়র বৃত্তি দেওয়া হবে। তাই খুব মনোযোগসহকারে বাকি সময়টা পড়াশোনা করবে। তবেই ভালো নম্বর পেতে পারো। সৃজনশীল পদ্ধতিতে গার্হস্থ্য অর্থনীতি বিষয়টির পরীক্ষা হবে। আশা করব তোমরা সৃজনশীল বিষয়ের মৌলিক ধারণা অবশ্যই ঠিকমতো জানো। সৃজনশীলের মৌলিক ধারণাগুলো ঠিকমতো জানলে খুব সহজেই তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে। তবে পরীক্ষা নিয়ে তোমরা অহেতুক ভয় পাবে না। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ভালো করতে হলে তোমাদের পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়া থাকলে বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হবে। বহুনির্বাচনী প্রশ্ন সরাসরি না হয়ে যদি একটু ঘুরিয়ে আসে তবে তোমরা তোমাদের চিন্তাশক্তি দিয়ে প্রশ্ন বুঝে তারপর উত্তর করবে। যেমন প্রশ্ন যদি আসে: খেলার মাঠে কৃতকার্য হওয়ার পর তুমি নিজেকে কেমন বিবেচনা করবে? বহুনির্বাচনী অংশে ৪০ নম্বর। তাই এ অংশে পুরো নম্বর পেতে হবে। সে জন্য ভালো করে পাঠ্যবই পড়ো, বুঝে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। বহুনির্বাচনীতে ৪০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে তোমার জেএসসি পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা সহজ হবে। সেজন্য পাঠ্যবই ভালো করে পড়বে।এবার সৃজনশীল অংশ নিয়ে কথা। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়মকানুন তোমরা অবশ্যই জানো। তবুও বলব, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এই চারটি ধারার প্রশ্নে উত্তর অবশ্যই সঠিক নিয়ম মেনেই লিখবে। মনে রেখো, যথাযথভাবে না লিখে শুধু শুধু উত্তর বড় করলেই বেশি নম্বর পাবে না। ভালো নম্বর পেতে তোমাকে সঠিকভাবে লিখতে হবে উত্তর। এটাই সবচেয়ে বেশি জরুরি। খাদ্য ও পুষ্টির ওপর যেসব তথ্য আছে সেগুলো ভালো করে পড়বে, যাতে উত্তর লেখার সময় কোনো ভুল তথ্য না দেওয়া হয়। খাদ্য উপাদানের বিভিন্ন ছবি ও চার্টের মাধ্যমেও সৃজনশীল প্রশ্ন হতে পারে। তাই এ অধ্যায়ের ওপর জোর দেবে। শিশু ও পরিবার অধ্যায়ে বিভিন্ন রোগের নাম ও তথ্যের বিষয় রয়েছে, যা অবশ্যই সঠিকভাবে লিখবে। একটি তথ্য যেন অন্যটির মধ্যে না যায়, সেদিকে খেয়াল রাখবে। এ অধ্যায়ে কিছু তৈরি উপাদান ও পরিমাণ রয়েছে, তা যথাযথভাবে লিখবে। তথ্য ভুল হলে নম্বর কমে যাবে।  গার্হস্থ্য অর্থনীতি বিষয়টি প্রতিদিন রিভিশন দেবে। যে অধ্যায় কঠিন মনে হবে তা বারবার পড়বে। যদি পারো প্রশ্নের উত্তর নিজে নিজে লিখে যাচাই করে নেবে। তবেই পরীক্ষার হলে উত্তর করাটা বেশ সহজ হবে।  লেখা স্পষ্ট করে লিখবে। হিজিবিজি করবে না। কাটতে হলে এক টানে কেটে পরিষ্কার করে লিখবে।