প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে: গণশিক্ষা মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি বিদ্যালয়বিহীন গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে।আজ সংসদে সরকারি দলের সাংসদ মুহিবুর রহমানের এক প্রশ্নের জবাবে গণশিক্ষা মন্ত্রী আরও বলেন, ‘আমরা ১৯৮৯টি গ্রামকে চিহ্নিত করেছি, যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই এবং একনেক কর্তৃক ইতোমধ্যে এক হাজার ৫০০টি নতুন বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে।’ অবশিষ্ট বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে পর্যায়ক্রমে বিদ্যালয় স্থাপন করা হবে।মন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট তিন হাজার ৭৭৮টি এমপিওভুক্ত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়কে রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে।সরকারি দলের আবদুর রাজ্জাকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চালু হওয়া টোটাল লিটারেসি প্রোগ্রামটি পরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার বন্ধ করে দেয়। এই প্রোগ্রামটি বন্ধ করে দেওয়ায় সাক্ষরতার হার ৬৪ থেকে ৪৮ শতাংশে নেমে আসে। বর্তমান সরকার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় এ কর্মসূচি আবারও শুরু করায় সাক্ষরতার হার ৫৪ শতাংশে উন্নীত হয়।সরকারি দলের আবদুস সাত্তারের এক প্রশ্নের জবাবে গণশিক্ষা মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার নীতিমালা শিথিল করেছে, যাতে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠা করা সহজ হয়। বাসস।