প্রতিটি চরিত্রই আমার কাছে স্বপ্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাতে এনটিভিতে প্রচারিত হবে সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটক দক্ষিণায়নের দিন। এ নাটকে অভিনয় করেছেন স্বাগতা। কথা হলো তাঁর সঙ্গে।‘দক্ষিণায়নের দিন’ নাটকের অভিজ্ঞতার কথা বলুন।দক্ষিণায়নের দিন-এ অভিনয় করতে গিয়ে জ্যেষ্ঠ শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। অনেক কিছু শিখতে পেরেছি। আর এ নাটকে আমি নার্গিস নামের একটি ভালো লাগার মতো চরিত্রে অভিনয় করেছি।নাটক-চলচ্চিত্র-গান এবং ছোটবেলায় মঞ্চে অভিনয় করেছেন। কোন মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান?মঞ্চের অভিজ্ঞতাটা একেবারেই অল্প সময়ের। আমার বাবার প্রতিষ্ঠান আনন্দনাট্যমে অভিনয়ের হাতেখড়ি। আবার সংগীতটাও আনন্দনাট্যম থেকে। অবশ্য তারপর নীলুফার ইয়াসমীন, অনিল কুমার সাহাসহ অনেকের কাছে গান শিখেছি। এখন নিজেকে অভিনয়ে প্রতিষ্ঠিত দেখতে চাই।চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ থমকে গেলেন কেন?থমকে গেছি বললে ঠিক হবে না। যদি ভালো কাজ এবং পরিচ্ছন্ন পরিবেশ পাই, অবশ্যই কাজ করব।কোনো স্বপ্নের চরিত্র আছে, যা করেছেন বা ভবিষ্যতে করতে চান?যখন যে চরিত্র পাই, সেটা সঠিকভাবে করতে পারলেই নিজেকে সার্থক বলে মনে হয়। সে অর্থে প্রতিটি চরিত্রই আমার কাছে স্বপ্নের। তবে পরিচালকদের সঙ্গে বিভিন্ন ঘরানার কাজ করতে গিয়ে নানা রকম অভিজ্ঞতা হয়েছে।সংগীত নিয়ে কোনো পরিকল্পনা আছে?অভিনয়ের সঙ্গে সংগীতটা খুব জরুরি। তাই সংগীতের প্রতি গুরুত্ব দিচ্ছি। মহাকাল নামের একটি অ্যালবাম বের হয়েছে। ভালোবাসি তোমাকে বাই সন্ধি নামের আরেকটি অডিও মিউজিক্যাল অ্যালবাম শিগগিরই বের হবে।পড়াশোনার খবর কী?স্ট্যামফোর্ড ফিল্ম অ্যান্ড মিডিয়ার ওপর পড়ালেখা করছি। অভিনয়ে ব্যস্ততার জন্য সেশনটা শেষ করতে একটু দেরি হয়ে গেল। এখন কী করছেন?আমিরুল অরুণের পরিচালনায় স্বাধীনতা দিবসের ঘৃণা নাটকে অভিনয় করছি। পাশাপাশি নিয়মিত ধারাবাহিক সাতকাহন, রেডিও চকলেট, ছায়ানারী-কায়ানারী, কলেজ রোড নাটকে অভিনয় করছি।