প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেলস কলেজ, ঢাকাপ্রিয় ২০১২ সালের জেএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। ইংরেজি প্রথম পত্রের উত্তর লেখার নিয়মকানুন নিয়ে আলোচনা করব। একটি passage দেওয়া থাকবে। ১ থেকে ৮ নম্বর প্রশ্ন এ passage থেকে হবে।Ques. no.-1 : প্রশ্নে দেওয়া প্যাসেজের A-এর সঙ্গে সংশ্লিষ্ট ১ নম্বর প্রশ্ন true/false-বিষয়ক। True/false বাক্যগুলো নির্ণয় করতে প্রদত্ত প্যাসেজটি ভালো করে বুঝে পড়তে হবে। Ques. no.-2 : এ প্রশ্ন হচ্ছে choose the best answer বিষয়ে। এ প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই শব্দগুলোর অর্থ জানতে হবে এবং সঠিক উত্তরটি বের করতে হবে। Ques. no.-3 : এ প্রশ্ন হচ্ছে cloze test with clue, যা প্রশ্নের প্যাসেজের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে। এ প্রশ্নের জন্য close test-এ দেওয়া clue-গুলোর (সূত্র, সহায়ক শব্দ) অর্থ ও শূন্যস্থানে যথাযথ স্থানে প্রয়োগের সামর্থ্য থাকতে হবে। পরীক্ষার উত্তরে শুধু a, b, c, d, e, f, g, h, i, j প্রভৃতি স্থানে উত্তরের শব্দগুলো লিখবে।Ques. no.-4 : এ প্রশ্নটি হলো সংক্ষিপ্ত উত্তরদানের। এর সঙ্গে সবাই পরিচিত। প্রশ্নটি যে tense-এ থাকবে, উত্তরটিও সে tense-এ লিখবে। যেমন: ‘do’ যুক্ত প্রশ্নে (do+verb) যুক্ত উত্তর হবে। ‘does’ যুক্ত প্রশ্নে (does+verb) যুক্ত উত্তর হবে। অর্থাত্ উত্তরে ‘s’ বা ‘es’ যুক্ত হবে। Did যুক্ত প্রশ্নের উত্তরে verb-এর past form হবে।Ques. no.-5 : এ প্রশ্নের উত্তরের জন্য পাঠ্যবই ভালো করে পড়বে। পরীক্ষায় উত্তর লেখার সময় উভয় পাশের শব্দগুলোর অর্থ বুঝতে হবে। যদি কাছাকাছি অর্থ হয়, এ রকম শব্দগুলো match করলেই সঠিক উত্তর হবে।Ques. no.-6 : নির্ধারিত এ passage-এর উত্তর লেখার জন্য কোনো clue দেওয়া থাকবে না। প্রদত্ত প্যাসেজ থেকে ধারণা নিয়ে নির্ধারিত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। এমনভাবে শূন্যস্থানগুলোয় শব্দ বসাতে হবে, যাতে text (A)-এর অর্থের জন্য সংগতিপূর্ণ হয়। শুধু উত্তরগুলো লিখবে।Ques. no.-7 : এ প্রশ্নে কতগুলো দেওয়া clue-এর সাহায্যে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। Clue-গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এ রকম তথ্যের ওপর গুরুত্ব দিয়ে ৭০টি শব্দের নাতিদীর্ঘ একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটি নিজের মতো করে লিখবে। এ প্রশ্নে একটি table-এর ‘A’ ও ‘B’ column থেকে phrase (বাক্যাংশ) একত্র করে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হতে পারে। প্রশ্নে দেওয়া প্যাসেজের বাক্যাংশগুলোর অর্থ জানতে হবে।Ques. no.-8 : এ প্রশ্নে দেওয়া প্যাসেজ (A)-এর main idea পাঁচটি বাক্যের মধ্যে লিখতে হবে। বাক্যগুলো নিজের মতো করে লিখবে। প্যাসেজ পড়ে আলোচিত তথ্যগুলো পাঁচটি বাক্যের মধ্যে লিখবে। Ques. no.-8-এর or : এ প্রশ্নে একটি ডায়ালগ লিখতে হবে। এনসিটিবি প্রকাশিত পাঠ্যবইয়ের বিভিন্ন dialogue রয়েছে (পৃষ্ঠা ৪, ৬, ১০, ১২, ১৪ ইত্যাদি ধরনের ডায়লগ পাঠ্যবইয়েই রয়েছে)। এগুলো পড়ো।Ques. no.-9 : এ প্রশ্নে একটি cloze passage-এ ১০টি শূন্যস্থান (a, b, c, d, e, f, g, h, i, j) থাকবে। শূন্যস্থানগুলো পূরণের জন্য শব্দের একটি তালিকা (clue) দেওয়া থাকবে। Word-গুলো যেকোনো parts of speech-এর হতে পারে। বাক্যের গঠন অনুযায়ী সেগুলোর উপযুক্ত রূপ ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। পরীক্ষার উত্তরপত্রে শুধু উত্তরগুলো লিখবে। সম্পূর্ণ প্যাসেজ লেখার প্রয়োজন হবে না।Ques. no.-10: এ প্রশ্নে cloze test থাকলেও তাতে কোনো clue থাকবে না। ওই প্যাসেজে দেওয়া শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে। প্যাসেজ না লিখে শুধু ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখবে।Ques. no.-11: এ প্রশ্নে পাঠ্যবই থেকে তিন কলামবিশিষ্ট table থাকবে। এতে subject, verb ও extension দেওয়া থাকবে। এ table-এর সাহায্যে sentence-গুলো (৫টি বা ১০টির, যা চাওয়া হবে) তৈরি করতে হবে। Ques. no.-12 : এ প্রশ্নে re-arrangement আসবে। ১০টি এলোমেলো বাক্যকে অর্থপূর্ণভাবে সাজিয়ে একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে।Ques. no.-13 : এ প্রশ্নে informal letter লিখতে বলা হবে। নিয়ম অনুযায়ী তা লিখতে হবে। letter-এ নিজের নাম-ঠিকানা না লিখে supposed নাম ও ঠিকানা ব্যবহার করতে হবে। Ques. no.-14 : এ প্রশ্নে পাঠ্যবইকেন্দ্রিক যেমন: Gardening, first day at school, blacksmith, water hyacinths, honesty, knowledge, magician, celebration, young heroes, an accident, the ant and the grasshopper—এ রকম বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আসতে পারে।