প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভেচ্ছা নিয়ো। প্রিয় শিক্ষার্থীরা, এ বছর থেকে কম্পিউটার শিক্ষা বিষয়ে নতুন সিলেবাসে পরীক্ষা হবে। প্রতিটি পত্রে তত্ত্বীয় ৬০ নম্বরের বণ্টন নিম্নরূপ: ক বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে (৪x১০=৪০) এবং খ বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে (৪x৫=২০)। প্রতিটি বিভাগ থেকেই প্রতিটি প্রশ্নে একটি করে বিকল্প (অথবা) প্রশ্ন থাকবে। ক বিভাগের প্রতিটি প্রশ্নের উত্তর ৩০ মিনিট এবং খ বিভাগের প্রতিটি প্রশ্নের উত্তর ১২ মিনিটে লেখা শেষ করবে এবং শেষ ১২ মিনিটে রিভিশন দেবে। কম্পিউটার বিষয়ে এ+ পাওয়ার জন্য তত্ত্বীয় অংশে লেটেস্ট তথ্য বইয়ের সঙ্গে মিল রেখে সন্নিবেশ করার চেষ্টা করবে। চিত্রসম্পর্কিত প্রশ্নের জন্য চিত্র এবং বর্ণনার জন্য আলাদা আলাদা নম্বর বণ্টন করা থাকে। কোনো প্রশ্নে যদি বর্ণনা দাও দেওয়া থাকে, তাহলে ওই প্রশ্নোত্তরের বর্ণনা, উদাহরণ ও বৈশিষ্ট্য যদি থাকে তা দিলে পূর্ণ নম্বর পাওয়া যায়। কোনো পার্থক্যে ২ নম্বর থাকলে চারটি পার্থক্য দিলে ভালো হয়। আবার পার্থক্যে ৪ নম্বর থাকলেও চারটি পার্থক্যই যথেষ্ট।প্রশ্নোত্তর লেখার সময় অবশ্যই ধারাবাহিকভাবে বর্ণনা দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখবে।উত্তরের সঙ্গে সম্পর্কযুক্ত চিত্র বা ডায়ালগ বক্স অঙ্কন করে দেবে। না পারলে ভুল উত্তর না দিয়ে সরাসরি অন্য প্রশ্ন করার সুযোগ নেবে।প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।