প্রতিটি বিদ্যালয়ের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিদ্যালয়গুলোর সামনে বখাটেদের উত্পাত বন্ধ করতে প্রতিটি বিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বিদ্যালয়সংশ্লিষ্ট থানার একজন পুলিশ কর্মকর্তাকে। ওই কর্মকর্তার টেলিফোন নম্বর স্কুলে টানিয়ে দেওয়া হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিভাবক ও ছাত্রী ওই পুলিশ কর্মকর্তাকে ফোন করে সহায়তা চাইতে পারবে।আজ বুধবার স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যালয়গুলোর সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের পর বখাটেদের উত্পাত কমে আসবে বলে আশা করা যায়। এরই মধ্যে কিছুটা সুফল পাওয়ার কথা জানান স্বরাষ্ট্রসচিব।গত ৪ এপ্রিল মেয়েদের বিদ্যালয়গুলোর সামনে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।উল্লেখ্য, গত শনিবার রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের ছাত্রী ইলোরা বখাটের উত্পাতে অতিষ্ঠ হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। এর আগে বিভিন্ন সময়ে বখাটেদের অত্যাচারের জের হিসেবে কয়েকটি আলোচিত আত্মহত্যার ঘটনা ঘটেছে।