প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ থাকলে তুমি অবশ্যই ভালো পরীক্ষা দিতে পারবে। তাই পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে নিয়মিত ভালো খাবার খাবে, প্রয়োজনীয় বিশ্রাম নেবে এবং পড়ার সময় ঠিক রেখে সময়মতো ঘুমাবে।প্রতিটি বিষয়ের পাঠ্যবই ভালো করে রিভিশন দেবে। এ ক্ষেত্রে তুমি বইটি পড়ার সময় ধীরে ধীরে এবং বুঝে পড়বে।তোমার শেখার বিষয়টি পয়েন্ট আকারে পড়বে, যেন পরীক্ষার সময় ভুলে না যাও। উচ্চতর, জটিল ও কঠিন ভাষায় নয় বরং সহজ-সরল ভাষায় উত্তর লিখবে, তাহলে অবশ্যই বেশি নম্বর পাবে।পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর মন স্থির করে পুরো প্রশ্নটি একবার ভালোভাবে পড়বে, তারপর সিদ্ধান্ত নেবে, কোন প্রশ্নটির উত্তর আগে লিখবে। প্রতিটি প্রশ্নের উত্তর যেন গোছানো হয়, সে বিষয়ে সতর্ক থাকবে।