প্রতিটি বিষয় রিভিশন দাও ভালো করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী প্রথম কোনো বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এটা একজন শিক্ষার্থীর জন্য অনেক বড় অর্জন। এখনো প্রতিটি জায়গাতেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের এই পরীক্ষায় ভয় না পেয়ে বরং নিজেকে উপযোগী করে তুলতে হবে। পরীক্ষার খুব বেশি দেরি নেই, তাই প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দিয়ে নিজেদের তৈরি করতে হবে।মা-বাবাকে এ সময় সন্তানদের দিকে অধিক মনোযোগী হওয়া দরকার। তবে খুব বেশি মনোযোগী হতে গিয়ে যেন সন্তানের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পরীক্ষার রুটিন মাথায় রেখে প্রতিটা বিষয় বারবার পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনার মতো শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে।