প্রতিদিন এক মণ ধান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বোরো ধান কাটার ধুম লেগেছে। ফলনও ভালো। কালবৈশাখীর আশঙ্কায় কৃষকেরা যত দ্রুত সম্ভব খেতের ধান ঘরে তুলতে চান। কিন্তু চারদিকে ধান কাটার ধুম পড়ায় কৃষিশ্রমিকের সংকট দেখা দিয়েছে। প্রতিদিন একজন কৃষিশ্রমিককে মজুরি হিসেবে দিতে হচ্ছে এক মণ ধান। এতে দাদন নিয়ে যাঁরা ফসল আবাদ করেছেন, তাঁরা পড়েছেন বিপাকে। খেতের ধান খেতেই বিলিয়ে দিতে হচ্ছে। তাই বাম্পার ফলনেও অনেক কৃষকের মনে হাসি নেই। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি