প্রতিদিন বন্ধুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রী এবং পশ্চিমবঙ্গের কবি ও সংগীতশিল্পী মিতুল দত্তের পরিবেশনায় ‘প্রতিদিন বন্ধুদিন’ শীর্ষক আবৃত্তি ও সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে।কাল বৃহস্পতিবার ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজ অডিটোরিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে দুই বাংলার দুই আবৃত্তিশিল্পীর এই আবৃত্তি ও সংগীতসন্ধ্যা।অলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত রবিশঙ্কর মৈত্রী এবং মিতুল দত্তের কবিতা ও গানের যুগলবন্দীর এই অনুষ্ঠানটির টিকিট আজ বুধবার থেকে অনুষ্ঠান শুরুর আগে অলিয়ঁস ফ্রঁসেজেই পাওয়া যাবে।এর আগে রবিশঙ্কর মৈত্রী ও মিতুল দত্তের ‘প্রতিদিন বন্ধুদিন’ শীর্ষক একটি যৌথ অনলাইন আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছিল। বন্ধু দিবস উপলক্ষে আবৃত্তির ওই অ্যালবামটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে প্রকাশ করা হয়েছিল।