সড়কের দুই পাশজুড়ে রয়েছে ব্যক্তিগত গাড়ি ও রিকশার সারি। সড়কের একাংশে গাড়ি রাখার কারণে তৈরি হয়েছে যানজট। এমন চিত্র দেখা গেল বনানীর ১১ নম্বর সড়কে।বনানীর ১১ নম্বর সড়কটি এক ব্যস্ত সড়ক। কারণ, এটি গুলশান ও বনানীর মধ্যে সৃষ্টি করেছে সেতুবন্ধন। এর ফলে গুলশান থেকে অনেক যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। এ ছাড়া বনানীর প্রধান সড়ক হওয়ায় এর সঙ্গে যুক্ত রয়েছে অনেক শাখা সড়ক, যেগুলো বনানীর বিভিন্ন ব্লকের ভেতর থেকে এসেছে ১১ নম্বর সড়কে। ফলে কিছুদূর পর পর তৈরি হয়েছে ক্রসিং পয়েন্ট।এমন একটি সড়কে ট্রাফিক সংকেত নিয়ন্ত্রণ করা দুরূহ বলে মনে করেন দায়িত্বরতট্রাফিক পুলিশের একজন কর্মী।এই সড়কের দুই পাশে আছে অনেক রেস্তোরাঁ। রয়েছে পোশাকের দোকান। এগুলোয় সব সময় ভিড় লেগে থাকে। বেশির ভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেই নিজস্ব পার্কিং-ব্যবস্থা। ফলে ক্রেতারা তাঁদের গাড়িগুলো সড়কের ওপর রাখছেন। এতে সড়কের গাড়ি চলাচলের জায়গাকমে যাচ্ছে।বনানীর ১১ নম্বর সড়কে গাড়ি রাখার সুযোগ দেওয়া হচ্ছে কেন, জানতেচাইলে ডিএমপির উপকমিশনার (ট্রাফিক বিভাগ-উত্তর) মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, ‘জনবলসংকটের কারণে আমরা ইচ্ছে থাকলেও সড়কের ওপর গাড়ি পার্কিংয়ের বিষয়টি প্রতিরোধ করতে পারছি না। জনগণ সচেতন হলে, এ সমস্যা অনেকটা সমাধান হতে পারেবলে আমি মনে করি।’