প্রতিদ্বন্দ্বিতা যুগে যুগে
নাভ্রাতিলোভা-এভার্ট সত্তরের শেষ ভাগ ও আশির দশকের মহিলা টেনিসের বড় আকর্ষণ ছিল তাঁদের দ্বৈরথ। কোর্টে তাঁরা পরস্পরের ‘শত্রু’ হলেও কোর্টের বাইরে মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্ট কিন্তু দারুণ বন্ধু ছিলেন। সব মিলে ৮০ বার মুখোমুখি হয়েছেন তাঁরা; যার মধ্যে ৬০টিই ফাইনাল। বেশি জয় পেয়েছেন নাভ্রাতিলোভা। ৪৩টি ম্যাচ জিতেছেন। ৩৭টি এভার্ট। ১৪ বার গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন তাঁরা। এখানেও এগিয়ে নাভ্রাতিলোভা: জিতেছেন ১০ বার। নাভ্রাতিলোভা-এভার্টের দ্বৈরথকে মহিলা টেনিসের শতাব্দী-সেরা ব্যক্তি-দ্বৈরথও বলে থাকেন কেউ কেউ।স্টেফি-সেলেসআশির শেষ ভাগ ও নব্বইয়ের দশকে গড়ে উঠেছিল স্টেফি গ্রাফ ও মনিকা সেলেসের দ্বৈরথ। ১৯৯১, ’৯২ ও ’৯৩ সালে গ্র্যান্ড স্লামের প্রতিটি শিরোপা এই জুটির কেউ না-কেউ জিতেছেন। ছয়টি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন। সমান তিনটিতে জয় দুজনের। তবে মোট লড়াইয়ে এগিয়ে স্টেফি গ্রাফই। ১৫টি ম্যাচের ১০টিতেই জিতেছেন স্টেফি।