প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন মায়াবতী (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্লেষকেরা ধারণা করছেন, চলমান বিধানসভা নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন কুমারী মায়াবতী। বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়ায় এবারের নির্বাচনে তিনি খুব একটা সুবিধা করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। তাঁরা বলেছেন, এবারের নির্বাচনটি মায়াবতীর জন্য অনেক কঠিন হবে।মায়াবতী নয়াদিল্লির একটি বস্তিতে জন্ম গ্রহণ করেন। ওই পরিবেশ থেকেই তিনি উত্তর প্রদেশ রাজ্যের নেতায় পরিণত হন। এটি হচ্ছে ভারতের সবচেয়ে দরিদ্রপ্রবণ এলাকা। এ রাজ্যের জনসংখ্যা হচ্ছে ২০ কোটি। ভারতের রাজনৈতিক যুদ্ধক্ষেত্রের কেন্দ্রে পরিণত হওয়া এ রাজ্যটি ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলবে।এদিকে মায়াবতী এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে মায়াবতীকে গান্ধী নেহরুর পরিবারের তরুণ সদস্যদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। ওই পরিবারটি বেশ কয়েক দশক ধরে ভারতের রাজনীতিতে বড় ধরনের প্রভাব বিস্তার করে আসছে। রয়টার্স।