‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন জাতীয় কমিটি’র একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এ সময় কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান কিয়াও শে হলা (কৈশেল্যা), খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কোজেন্দ্র লাল ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম ল্যান্ড ডিসপুট রেজুলেশন কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।—বাসস।