প্রতিবন্ধীদের আনন্দ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা ৩০ মার্চ সরকারি বালিকা বিদ্যালয় মাঠে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কাটিয়েছে। ব্রিটিশ কাউন্সিল, ইউনিসেফ, ইউকে, স্পোর্টস, বাংলাদেশ সরকার এবং ইয়ুথ স্পোটর্স ট্রাস্টের উদ্যোগে দেশের ২০টি সরকারি স্কুলের নির্বাচিত শিক্ষার্থীদের লিডারশিপ অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের আটজন মেধাবী ও চৌকস শিক্ষার্থীকে খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এই আটজন শিক্ষার্থী প্রতিবন্ধী স্কুলের ৫০ জন প্রতিবন্ধীকে প্রশিক্ষণ দেয়। এই লিডারশিপ মূল্যায়নের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী ধীরেন্দ্রনাথ সরকার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।