প্রতিবন্ধীদের কল্যাণের জন্য সম্মাননার টাকা দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সম্প্রতি বাংলাদেশ থিয়েটার আয়োজন করে রজতজয়ন্তী নাট্যোৎসব। এই উৎসবে ২৮ নভেম্বর আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদারকে সম্মাননা জানানো হয়। জানা গেছে, ১ ডিসেম্বর রামেন্দু মজুমদার এই সম্মাননার অর্থমূল্য ২০ হাজার টাকা ঘাটাইলের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে দান করেন। একজন দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও রফিকুল বারী খান ২০০৩ সালে প্রতিবন্ধীদের কল্যাণে টাঙ্গাইলের ঘাটাইলে এ কেন্দ্রটি স্থাপন করেন। বর্তমানে ১২০ জন দরিদ্র প্রতিবন্ধী শিশু-কিশোর এ কেন্দ্রে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। এর আগে বিটিভিতে রামেন্দু মজুমদার তাঁর ‘চেনাজানা’ অনুষ্ঠানে রফিকুল বারী খানের সাক্ষাৎকার নিয়েছেন।