প্রতিবন্ধীদের চাকরি পাওয়ার বয়স ৩২ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা, প্রতিষ্ঠান ও করপোরেশনে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে। এই বয়সসীমা ৩০-এর পরিবর্তে এখন হবে ৩২ বছর। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদারের সই করা এই আদেশ আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। এতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্থ সব পর্যায়ের নিয়োগকারী কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।