প্রতিবন্ধীদের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিস্টিকসহ সব ধরনের প্রতিবন্ধী শিশু-কিশোর এখন থেকে কোনো প্রবেশ ফি দেওয়া ছাড়াই চিড়িয়াখানায় ঢুকতে এবং ঘুরে দেখতে পারবে। গত ১২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আফিয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। গত রোববার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ঢাকায় অনুষ্ঠিত অটিজম সম্মেলনের আলোকেই মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিড়িয়াখানায় যেতে প্রবেশ মূল্য লাগবে না। বিশেষ প্রতিনিধি