প্রতিবন্ধীদের মাত্র চার ভাগ স্কুলে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে মাত্র চার ভাগ স্কুলে যায়। কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে মাত্র পাঁচ ভাগ প্রতিবন্ধীর। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খোন্দকার জহরুল আলম এসব কথা বলেন। জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বখাটেদের উত্পাতে ইলোরাদের মতো অনেকেই হারিয়ে যাচ্ছে। যেসব বখাটে ছেলে মেয়েদের উত্ত্যক্ত করে তারা মানসিক প্রতিবন্ধী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বেসরকারি সংস্থা সাইটসেভারস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ওয়াহিদুল ইসলাম ও ইনক্লুশন ইনিশিয়েটিভস ফর স্পেশাল (নিডস) বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবুজ্জোহা আহমেদ।