প্রতিবন্ধীদের সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক অটিজম সচেতনা দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল বেলা ১১টায় স্থানীয় বেসরকারি সার্বিক উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থাটির নির্বাহী পরিচালক উম্মে সুফিয়া বিউটির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক আইয়ুব আলী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মাহবুবুর রহমান ও সার্বিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য আবদুল কাদের।