প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রে ‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক একটি ছোটগল্প প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথম আলোর কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করেন অল্প কয়েকজন তরুণ। তাঁদের দাবি, ওই গল্পে গণজাগরণ মঞ্চের নারী আন্দোলনকারীদের বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ওই ছোটগল্পের প্রতিবাদ করেন।এদিকে লেখাটি ধর্মান্ধ গোষ্ঠীর হাতকে আরও শক্তিশালী করবে উল্লেখ করে বিবৃতি দিয়েছে ‘বেগম রোকেয়া মঞ্চ’। মঞ্চের পক্ষে ৩০ জন নারীনেত্রী, উন্নয়নকর্মী, আইনজীবী ও রাজনীতিক যুক্ত বিবৃতি দেন। ‘গল্পের বর্ণনাগুলো অসত্য ও অতিরঞ্জিত’—এই মর্মে যুক্ত বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনার দাবি জানান তাঁরা। বিবৃতিতে সই করেন খুশী কবির, রোকেয়া কবীর, রোকেয়া রফিক প্রমুখ।