প্রতিবাদে শ্রমিকদের অবরোধ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে রপ্তানিমুখী একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করার প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে আধা ঘণ্ট যান চলাচল বন্ধ থাকে। র্যাব ও পুলিশ পরে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সড়ক অবরোধের পরে শ্রমিকেরা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় জড়ো হয়। এ সময় র্যাব ও পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটায় আদমজী ইপিজেডে অবস্থিত রপ্তানিমুখী ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড পোশাক কারখানার ইপিক-১ ও ইপিক-৩ ইউনিটের শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তাঁরা ইপিজেডের মূল গেটে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিকেরা কারখানায় ভেতরে ঢুকতে চাইলে ইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। তাঁরা ইপিজেডের মূল গেট বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে। ভাঙচুর করে ৮-১০টি যানবাহন। এ সময় নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। র্যাব ও পুলিশ পরে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।