প্রতিবাদের প্রতীক মালালা
‘আমি মালালা। মানবতার সেবা করাই আমার ব্রত। আমারও আছে শিক্ষালাভের মৌলিক অধিকার।’ বলেছিল সে, অকুতোভয় স্কুলছাত্রী। পুরো নাম মালালা ইউসুফজাই। বাড়ি পাকিস্তানের সোয়াত উপত্যকার মিংগোরা শহরে।টাইম সাময়িকীর ২০১২ সালের বর্ষসেরা ব্যক্তিত্বদের মধ্যে মালালা লাভ করেছে দ্বিতীয় স্থান। যদিও এর আগেই নামডাক তার ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।মালালার বয়স খুব বেশি নয়, মাত্র ১৫ বছর। এ বয়সেই প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে, এক অগ্নস্ফুিলিঙ্গের নাম মালালা।২০০৮ সালের ঘটনা। সোয়াত উপত্যকাটি তখন তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে। সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠার লড়াই করছে জঙ্গিরা। নিষিদ্ধ করেছে নারীশিক্ষা। ওই বছরই মেয়েদের অন্তত ১৫০টি বিদ্যালয় ধ্বংস করে জঙ্গিরা। হাজারো মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়। ওই দুঃসময়ের চিত্র আঁকতে ২০০৯ সালের ৩ জানুয়ারি বিবিসির ব্লগে মালালা লিখেছে, ‘ভয়ানক এক দুঃস্বপ্ন দেখেছি গতকাল। সেই স্বপ্নের মধ্যে ছিল সামরিক হেলিকপ্টার ও তালেবান জঙ্গিরা। সোয়াতে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায়ই আমি এ রকম দুঃস্বপ্ন দেখি। স্কুলে যেতে ভয় করছিল। কারণ, তালেবান মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। আমার ক্লাসের ২৭ ছাত্রীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ১১ জন। তালেবানের ভয়েই উপস্থিতির সংখ্যা এমন কমে গেছে।’তালেবান হুমকি দিয়ে আসছিল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেয়েরা স্কুলে গেলে প্রয়োজনে তাদের হত্যা করা হবে। অবশ্য এসব হুমকি-ধমকিতে থেমে যায়নি মালালা। বরং সে সোচ্চার হয়েছে নারীশিক্ষা বন্ধে তালেবানের এই নিষ্ঠুর পরোয়ানার বিরুদ্ধে। অন্য মেয়েদের অনুপ্রেরণা জুগিয়েছে স্কুলে যেতে। সেনাবাহিনী অভিযান চালিয়ে ২০০৯ সালের সেপ্টেম্বরে, সোয়াত উপত্যকা থেকে তালেবান জঙ্গিদের বিতাড়িত করে। তালেবান নিয়ন্ত্রণের সময় মালালার দিনগুলোকে উপজীব্য করে ওই বছরের গ্রীষ্মে মালালার একটি প্রামাণ্যচিত্র তৈরি করে নিউইয়র্ক টাইমস। এরপর বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন হুমড়ি খেয়ে পড়ে মালালার কাছে।তালেবানের গুলিগত ৯ অক্টোবর মিংগোরা শহরের স্কুল থেকে বাসে করে বাড়ি ফেরার পথে তালেবান বন্দুকধারীরা মালালাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। এরপর কয়েক দিন সে সংজ্ঞাহীন অবস্থায় ছিল। তাকে পেশোয়ার, রাউয়ালপিন্ডি সামরিক হাসপাতাল হয়ে সব শেষে নেওয়া হয় যুক্তরাজ্যে। এখনো সে চিকিৎসাধীন।স্বীকৃতি ও সম্মাননাসাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বিশ্বজুড়ে শিক্ষার জন্য জাতিসংঘের বর্তমান বিশেষ দূত গর্ডন ব্রাউন ‘আমি মালালা’ স্লোগান নিয়ে জাতিসংঘের একটি পিটিশন উদ্বোধন করেছেন। এতে ২০১৫ সালের মধ্যে সারা বিশ্বের সব শিশুকে স্কুলে পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি।জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঘোষণা করেছেন, এখন থেকে ১০ নভেম্বর মালালা দিবস হিসেবে উদ্্যাপন করা হবে।ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছে সে। এগুলোর উল্লেখযোগ্য হলো: ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ (রানারআপ, ২৫ অক্টোবর ২০১১), পাকিস্তানের ন্যাশনাল ইয়ুথ পিস প্রাইজ (১৯ ডিসেম্বর ২০১১), মালালার সম্মানে করাচির মিশন রোডের গভর্নমেন্ট গার্লস সেকেন্ডারি স্কুলের নাম বদল করে রাখা হয় মালালা ইউসুফজাই গভর্নমেন্ট গার্লস সেকেন্ডারি স্কুল (৩ জানুয়ারি, ২০১২) এবং মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস (২৮ নভেম্বর, ২০১২)। এখন তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার চেষ্টা চলছে। মিজান মল্লিক