প্রতিবেশী দেশে গোলযোগ দেখতে চায় না চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার কিংবা বাংলাদেশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এমন কোনো দেশে গোলযোগ কিংবা অস্থিতিশীলতা চীন প্রত্যাশা করে না। বরং যেকোনো দেশে শান্তি ও উন্নয়ন দেখতে চায় চীন।আজ রোববার ঢাকায় চীনা দূতাবাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াং ঝাওহুই এ মন্তব্য করেছেন। তিনি আজ সকালে তাঁর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের হুয়ানজিয়ান দ্বীপের মালিকানা নিয়ে ফিলিপাইনের সঙ্গে বিরোধের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিয়ানমারের আরাকান রাজ্যে ধর্মীয় সংঘাতের পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইয়াং ঝাওহুই বলেন, ‘আমরা প্রতিবেশী কোনো দেশে গোলযোগ কিংবা অস্থিতিশীলতা দেখতে চাই না। শান্তি ও উন্নয়ন দেখার প্রত্যাশী।’