প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রাঙ্ক বেলফেরেজ আজ বুধবার সকালে শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এসব কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান। প্রধানমন্ত্রী দারিদ্র্যকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করে দারিদ্র্য নিরসনে বিশ্বের সব দেশকে অভিন্ন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।প্রধানমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কমিশন সফলতার সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করেছে বলে জানান তিনি।সুইডেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেলফেরেজ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির প্রয়াসের প্রশংসা করেন।