প্রতিমন্ত্রী নানক স্বীকার করলেন, বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বাসে চড়ে সচিবালয়ে গেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে শতাব্দী পরিবহনের একটি বাসে চেপে তিনি সচিবালয়ে যান। তিনি রাজধানীর বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।জাহাঙ্গীর কবির নানক আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘রাজধানীর অভ্যন্তরীণ রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া হচ্ছে। এ জন্য যাত্রীদের কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।’প্রতিমন্ত্রী জানান, আজ তিনি মোহাম্মদপুর থেকে শতাব্দী পরিবহনের একটি বাসে সচিবালয়ে আসেন। এ সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে যাত্রীদের দিয়ে তিনি মামলা করিয়েছেন। এ ছাড়া মন্ত্রণালয়ের পুলিশকে যৌথভাবে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।