প্রতিমন্ত্রী মেহের আফরোজের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি। আজ রোববার বিকেলে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই শপথ পড়ান।শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চুমকিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গাজীপুর-৫ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন চুমকি। গত ৩০ এপ্রিল শিরিন শারমীন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদটি শূন্য হয়।