প্রতিমন্ত্রীর এপিএসসহ গ্রেপ্তার আ.লীগের ১১ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পানি উন্নয়ন বোর্ড বিভাগীয় কার্যালয়ে দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী সচিব (এপিএস) সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মী জামিন পেয়েছেন। বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক আজ বুধবার তাঁদের জামিন মঞ্জুর করেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর আইনজীবী সমিতির আইনজীবী রেজাউল করিমের নেতৃত্বে ১০০ জন আইনজীবী এই জামিন আবেদনে আদালতে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর পাউবো রংপুর বিভাগীয় কার্যালয়ে ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ায় ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগের ১১ জন নেতা-কর্মীকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। পাবনার ঠিকাদার আবদুল বাসেদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে এই ১১ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ৭ সেপ্টেম্বর তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেছিলেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী রেজাউল করিম বলেন, নিয়ম অনুযায়ী তাঁদের জামিনের আবেদন করা হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।