প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূজা দেখতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকার তুরাগ নদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরা হলো—ফরিদপুর নগরকান্দা থানার দেবীনগর গ্রামের জয় মিয়ার ছেলে শামীম (১০) এবং ভোলার বোরহানউদ্দিন থানার দৌলতচরের আলকি গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. তুহিন (৯)। ওই দুই শিশুর পরিবার টঙ্গীর ভরান এলাকায় ভাড়া থাকত।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে শামীম ও তুহিন তুরাগ নদের তীরে প্রতিমা বিসর্জন দেখতে যায়। রাতে তারা বাড়ি না ফেরায় শিশুদের স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। আজ সকাল সাতটার দিকে এলাকাবাসী তুরাগ নদে দুটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পরে শিশুদের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে টঙ্গী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।