প্রতিরক্ষা উপসচিবের বাসায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আজিমপুরের অফিসার্স কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের নীচতলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিবের বাসায় গতকাল সোমবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতেরা কী পরিমাণ অর্থ নিয়ে গেছে তা জানা যায়নি।আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে ডাকাতেরা উপসচিব রাফিউল আলমের বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে ঢুকে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এ সময় তাঁরা চিত্কার করলে ডাকাতেরা রাফিউল আলম, তাঁর স্ত্রী মিনা আলমসহ তাঁর দুই মেয়েকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়।রাফিউল আলম ও তাঁর স্ত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। দুই মেয়েকে প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।