প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে দেড় হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিরক্ষা-সামর্থ্য বাড়াতে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১০ হাজার ৬৯৫ কোটি টাকা।চলতি অর্থবছরের প্রতিরক্ষা বাজেটে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল আট হাজার ৩৮২ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এটাকে আরও বাড়িয়ে নয় হাজার ১৮২ কোটি টাকা করা হয়।আজ অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বরাদ্দ বাড়ানোর যৌক্তিকতা হিসেবে অব্যাহতভাবে দেশের প্রতিরক্ষা-সামর্থ্য বাড়ানোর কথা বলেছেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রতিরক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের সামরিক বাহিনীর জন্য উন্নত প্রশিক্ষণ, আধুনিক সাজ-সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।অর্থমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামরিক বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে তাঁদের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করেন।