প্রতিরক্ষা খাতে ১২ হাজার ১৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ১২ হাজার ১৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ২১৬ কোটি টাকা বেশি।এ বরাদ্দ বৃদ্ধির কারণ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, প্রতিরক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে তিন বাহিনীর সামর্থ্য ও কার্যক্ষমতা বাড়ানোর জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিনির্ভর সমরসম্ভার বাড়ানোর চেষ্টাও অব্যাহত রয়েছে বলে অর্থমন্ত্রী জানান। আর এ জন্যই এ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।