প্রতিরক্ষানীতি চূড়ান্ত করতে আন্তমন্ত্রণালয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষানীতির খসড়া চূড়ান্ত করতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিকে এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য এইচ এম এরশাদ, মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, রফিকুল ইসলাম ও মঞ্জুর কাদের কোরাইশী অংশ নেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এম এ মান্নান সভায় যোগ দেন।সভায় জানানো হয়, সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন আইন ও বিধি-বিধান যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।সভায় কমিটির নেওয়া গত দুই বছরের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। কমিটির করা অর্ধেকের বেশি সুপারিশ এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে বলে সভায় জানানো হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি এম ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, প্রতিরক্ষানীতি চূড়ান্ত করতে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে।পঞ্চগড়ের তেঁতুলিয়া, কিশোরগঞ্জের নিকলী, খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের সেন্ট মার্টিন ও বান্দরবানে পাঁচটি এবং অন্যান্য স্থানে আরও সাতটি স্থানে আবহাওয়া পর্যবেক্ষণাগার স্থাপনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে সভায় জানানো হয়।