প্রতিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭ নম্বর ওয়াডের্র বিজয়ী সদস্য বান্দিয়া গ্রামের মো. মজিবর রহমান ও তাঁর কয়েকজন সমর্থকের বাড়ির পানির পাত্র ও টিউবওয়েলে গত শনিবার রাতে কে বা কারা মরিচের গুঁড়া মিশিয়ে দিয়েছে। পরদিন সকালে এ পানি ব্যবহার করে অনেকে অসুস্থ হয়ে পড়েন। মজিবর জানান, প্রতিপক্ষের কেউ এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ময়মনসিংহ প্রতিনিধি